সরকারি
সিদ্ধান্ত মোতাবেক প্রায় শতভাগ শিল্প কল-কারখানা বেতন-ভাতা এবং যথাসময়ে
ছুটি প্রদান করেছে। এ জন্য বিজিএমইএ,
বিকেএমইএ এবং বিটিএমএকে ধন্যবাদ
জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এক বিজ্ঞপ্তিতে এই
ধন্যবাদ জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ঈদ উদযাপনকে
কেন্দ্র করে শ্রমিকরা যাতে
সময়মত বেতন-ভাতা এবং
যথাসময়ে ছুটি পায় সে
লক্ষ্যে ওই সংস্থাগুলোসহ বিভিন্ন
সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে
একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সে অনুযায়ী মাঠ পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরাও অক্লান্ত পরিশ্রম করেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ উদ্যোগে শিল্প
মালিকদের সংগঠনগুলো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় শান্তিপূর্ণ
পরিবেশে বেতন-ভাতা পরিশোধ
হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ
বজায় রেখে শ্রমিকদের যথাসময়ে
বেতন-ভাতা প্রদান করায়
সংশ্লিষ্ট সকলকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ
জানাচ্ছি।










