জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নবনিযুক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান বিপিএএ। গতকাল বিকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।৷এ সময় তিনি বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
আবু হেনা মোরশেদ জামানকে গত ১১ জুন স্থানীয় সরকার সচিব হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল বিকালে তিনি স্থানীয় সরকার সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি










