গোপালগঞ্জে এসডিজি লোকালাইজেশন ফ্রেমওয়ার্ক ও ডিফাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ প্রায়োরিটিজ প্রকল্পের আওতায় টেকসই উন্নয়নের স্থানীয়করণ শীর্ষক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনডিপির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ, স্ট্র্যাটেজিক প্ল্যানার গাজী মো. শাহীনুর, গভর্ন্যান্স স্পেশালিস্ট দীপক চক্রবর্তী, ন্যাশনাল কনসালট্যান্ট রুনা জেসমিন, গোপালগঞ্জ পৌরসভার টাউন ম্যানেজার মো. মাহবুবুল আলম প্রমুখ।