রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করনে চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন। সভায় বিগত সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন পেশ ছাড়াও অডিট রিপোর্ট, স্টেটমেন্ট অব অ্যাকাউন্টস এবং ২০২৫ সালের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সদস্যরা তা অনুমোদন করেন। ব্যবসা-বাণিজ্য প্রসারে আগামী বছর সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন এমদাদুল হোসেন।
রংপুর চেম্বারের ৫২তম বার্ষিক সাধারণ সভা
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।










