চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (৭২) আর নেই। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আবু সুফিয়ান বলেন, জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০ টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে, বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২ টায় দ্বিতীয় জানাজা এবং বিকেল ৩ টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা হবে। এরপর বাঁশখালীতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।










