চুয়াডাঙ্গা জেলায় বাণিজ্যিকভাবে আম সংগ্রহের সূচি ঘোষিত
হয়েছে। আগামী ১৪ মে থেকে ক্রমান্বয়ে আম পাড়া শুরু হবে।
প্রথম দিন থেকে পাড়া হবে আঁটি, গুটি ও বোম্বাই জাত। ১ জুলাই
থেকে বারি-৪ জাত সংগ্রহ শুরুর মাধ্যমে জেলায় আম মৌসুমের সমাপ্তি ঘটবে।
গতকাল মঙ্গলবার (৯ মে) বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে আম
সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা,
বাগান মালিক ও ব্যবসায়ীরা।
বৈঠক থেকে জানা যায়, ১৪ মে (৩১ বৈশাখ) থেকে আঁটি, গুটি ও
বোম্বাই জাত, ২২ মে (৮ জ্যৈষ্ঠ) থেকে হিমসাগর, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) থেকে ল্যাংড়া, ৫
জুন (২২ জ্যৈষ্ঠ) থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন (৭ আষাঢ়) থেকে ফজলি এবং ১ জুলাই
(১৭ আষাঢ়) থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।
আরো বলা হয়, কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক
আম পাড়া যাবে না। এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে
না।
অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুত
করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুয়ায়ী যথাযথ নেয়া হবে।
এছাড়া আম সংগ্রহের যে সূচিরে কেউ অপরিপক্ক আম পাড়তে পারবেন
না। এর ব্যত্যয় ঘটালে আইনি ব্যবস্থা নেয়া হবে।










