পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আপাতত সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই। তবে লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং সপ্তাহের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে অক্টোবরের শুরুতেই আবহাওয়া অফিস তিনটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছিল। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সামগ্রিকভাবে অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেয়া নাম।









