নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে দেন স্থানীয়রা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। বুধবার রাত ১০টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের দোলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ডোমার-চিলাহাটি রেলপথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।