নরসিংদীর পলাশ উপজেলায় রোগীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এসব চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২৮ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হূদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসায় এককালীন আর্থিক অনুদানের চেক দেয়া হয়। ইউএনও ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী।