ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক টংক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেতা
কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
শোকবার্তা বলা হয়, ১৯৩৭ সালে সংঘটিত হয় টংক আন্দোলন। সে সময়
কৃষকদের তাদের ফসল হোক বা না হোক, নির্দিষ্ট পরিমাণ ধান খাজনা হিসেবে জমিদারকে দিতে
হতো। এই অন্যায্য প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন কুমুদিনী হাজং। যেখানে কিংবদন্তী
নেত্রী হিসেবে ভূমিকা রেখেছেন কুমুদিনী হাজং।
শোকবার্তায় আরো বলা হয়, ময়মনসিংহের দূর্গাপুরের বহেরাতলী গ্রামে
কৃষিজীবী হাজং পরিবারে জন্মগ্রহণ করেন কুমুদিনী হাজং। তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়
বাংলা একাডেমি। এছাড়াও একাধিক পুরস্কারে ভূষিত হন এই নেত্রী। গত ২৩ মার্চ তিনি মারা
যান।










