মেহেরপুরের মুজিবনগরে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে উপজেলার শিবপুর গ্রামে আলম গাইনের বাড়িতে পরিচালিত অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালায়।