বগুড়ায় খাদ্য ব্যবসাসংশ্লিষ্টদের নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিতরণ করা হয় হাইজিন সামগ্রী। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় গতকাল বিকালে শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ কর্মসূচি আয়োজন করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব মো. আখতার মামুন। প্রশিক্ষণ শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।