ঝিনাইদহের শৈলকুপা উপজেলার  কৃষ্ণপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত সাহিদুল  ওই গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মণ্ডলের সঙ্গে ৪নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে মান্নান মণ্ডলের সমর্থক তারিখ মণ্ডলকে বিএলকে বাজারে মারধরের ঘটনায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।