আগামী ২১ থেকে ২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আজ শ‌নিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। শ‌নিবার রাতে রওয়ানা হচ্ছেন তিনি এবং ২৯ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যাবেন না। তিনি বলেন, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে সামোয়াতে আমি যাচ্ছি।