২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল এ বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এর আগেও আয়কর রিটার্ন জমা দেয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। এ নিয়ে চতুর্থ দফায় এক মাস সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। তৃতীয় দফায় করা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি।