নতুন করারোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। বাজেট অধিবেশনে মেয়রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, শাহরাস্তি পৌরসভার মেয়র লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
বাজেট ঘোষণা
নতুন করারোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।










