বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে ও পণ্যজট কমাতে কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। গতকাল নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন টার্মিনালটি উদ্বোধন করেন। নতুন টার্মিনালে একসঙ্গে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। কমে আসবে দীর্ঘদিনের ভোগান্তি। পাশাপাশি দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ। ৩২৯ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হয়েছে।
বেনাপোলে কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন
বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে ও পণ্যজট কমাতে কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।










