ঈদুল আজহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি পারাপার নির্বিঘ্ন করতে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল  সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়রুজ্জামান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।