সালানা জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসন সতর্ক অবস্থান নিলে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হতো বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মজাহারুল হক প্রধান। গতকাল দুপুরে পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য বলেন, ‘ঘটনাটি অত্যন্ত জঘন্য ও অমানবিক। আমি পুলিশকে বলেছি, চুনোপুঁটিদের নয় মূল হোতাদের ধরতে হবে।’