বরিশালের মেহেন্দীগঞ্জে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাতারহাট লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ছাড়া আগুনে লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা সেলিম রেজা।