মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, সার ও কীটনাশকের বাজার তদারক করা হয়। এ সময় পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় বুলবুল মিষ্টান্ন ও ফল ভাণ্ডার, মেসার্স নিপা এন্টারপ্রাইজ এবং মেসার্স হক ট্রেডার্সকে জরিমানা করা হয়।