চাঁদপুরে করোনা প্রতিরোধী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। প্রথম ডোজের টিকা দেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আজ (১১আগষ্ট) বুধবার থেকে।
তবে কবে নাগাাদ আবার প্রথম ডোজের টিকা চালু হবে তা বলতে পারছেনা জেলা স্বাস্থ্য বিভাগ। প্রথম ডোজ টিকা দিয়েছেন এমন ব্যাক্তিদের মজুদ থাকা সাপেক্ষে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে বলে জানা যায় ।
দ্বিতীয় ডোজের টিকা সীমিত রয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, দুই-তিন দিনের মধ্যে টিকা আসলে আমরা আবার আগামী শনিবার থেকে টিকা দেয়া শুরু করবো। দ্বিতীয় ডোজ মজুদ থাকা সাপেক্ষে আমরা টিকা দেয়া চলমান রাখবো।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় এ পর্যন্ত ২লাখ ৬১ হাজার ৫৩ ডোজ টিকা দেয়া হয়েছে।










