সাভারে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় গতকাল দুপুরে চার শতাধিক ছিন্নমূল মানুষকে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে ছয় স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও কমান্ডার ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন ও সবার সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। পরে সাভার মিলিটারি ফার্মে এক অনুষ্ঠানে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অংশ নেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভারে শীতার্তদের পাশে সেনাপ্রধান
সাভারে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সাভারে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।










