সুন্দরবন রক্ষায় মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার। সুন্দরবনে আগুন ‘মানবসৃষ্ট ও পরিকল্পিত’ উল্লেখ করে বন বিভাগ ও সরকারকে এ বিষয়ে গুরুত্ব দেয়ার দাবি জানান বক্তারা। গতকাল বাগেরহাটের আমুরবুনিয়া টহল ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল হলেও আমুরবুনিয়ায় চোরা শিকারিসহ মানুষের অবাধ যাতায়াত রয়েছে। অদক্ষ মৌয়ালদের কারণে সুন্দরবনে বারবার আগুন লাগছে বলেও দাবি করেন বক্তারা।
সুন্দরবন রক্ষায় বাগেরহাটে মানববন্ধন
সুন্দরবন রক্ষায় মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার।










