তিনি গতকাল কক্সবাজারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেন। দুপুর ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার আসেন প্রতিমন্ত্রী। পরে তিনি পাতলী খাল খনন কার্যক্রম ঘুরে দেখেন। 

তিনি বলেন, ‘খাল খননের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়। নিয়মিত সেচের মাধ্যমে চাষের ফলে উৎপাদন দ্বিগুণ হবে।’

এ সময় কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।