দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক ও চীনা নাগরিকসহ ৬৮ কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ রয়েছে আরো অর্ধশত কর্মকর্তার। এ পরিস্থিতিতে খনিতে কয়লা উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, কয়লা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসি’র কর্মরত ৩৬ জন চীনা নাগরিক, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান খানসহ মোট ৬৭ করোনা আক্রান্ত হন। যে কারণে বাংলাদেশি শ্রমিকদের ছুটি দিয়ে গত শুক্রবার থেকে খনিতে কয়লা উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন প্রকৌশলী কামরুজ্জামান নিজেই। তিনি জানান, খনিতে কর্মরত ১৮৪ জন চীনা নাগরিক ও বিসিএমসিএল’র ৩১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। খনির আরো অর্ধশত কর্মকর্তার শরীরে ভাইরাসটির উপসর্গ রয়েছে। যে কারণে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি করোনা নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় খনির ২৯৩ জন চীনা নাগরিক ও বিসিএমসিএল’র ৭২ কর্মকর্তার নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়।