ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাটের অপরাধে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর ৩২ জনের বিরুদ্ধে নদীর জমি ভরাটের মামলা দায়ের করেন। সোমবার (৪ নভেম্বর) মামলাটি সরাইল থানায় রেকর্ডভুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর সরাইলের আরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাটের অপরাধে সরাইল থানায় বাংলাদেশ এনভায়রনমেটাল লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বেলা) অভিযাগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মা. রাখিবুল হাসান বাদী হয়ে ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে কর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশাধিত ২০১০) এর ৬(ঙ)ধারা অনুযায়ী মামলা দায়ের করেন।

পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে তার কার্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরন করবে এবং জলাধার ভরাটসহ সব রকমের দূষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদেক্ষপ গ্রহণে তিনি তৎপর রয়েছেন।

এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।