গতকাল বিকালে এ অভিযানে নেতত্ব দেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। তিনি জানান, সরকারি জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে। পুরনো অবৈধ স্থাপনা উচ্ছেদ-সংক্রান্ত দুটি রিট আদালতে বিচারাধীন রয়েছে। রায় হলে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।