গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। শনিবার (৩০ মার্চ) তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কর্মজীবনের শুরু থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। পরে কর্মকর্তারা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি










