ফেনীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বসুরহাট সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কের নতুন পোল এলপিজি সিএনজি পাম্পের সামনেই মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন একই উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (২৫)। পরে আশঙ্কাজনক অবস্থায় দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক রাজীবকে (২৩) মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান বলেন, নতুনপোল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।















