‘ফুড ফর গুড’ এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় বারের মতো বিজনেস প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে হাল্ট প্রাইজ। গত বছর দক্ষতার সঙ্গে এ প্রতিযোগিতা সম্পন্ন করায় ‘অনারেবল মেনশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বণিক বার্তা।

আয়োজকরা জানান, এ বছর হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রতিযোগিতার জন্য টিম রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত কোনো রকম ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীদের ফ্রি ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিটি টিমে তিন-চারজন করে সদস্য থাকবেন। এদের নিয়ে এলিভেটর পিচ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। এতে ৬০ সেকেন্ডে টিমপ্রধানকে আইডিয়া প্রদান করতে হবে। এরপর ৮ ডিসেম্বর হবে সেমিফাইনাল ও ১২ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।