ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যান বড় ভাই ফজলুর রহমান। পরে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন।










