বগুড়ায় আলু উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনার ওপর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে কোল্ড স্টোরেজ মালিক, আলু উৎপাদনকারী ও আলু ব্যবসায়ীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় কোল্ড স্টোরেজ মালিক, আলু উৎপাদনকারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়
বগুড়ায় আলু উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনার ওপর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে।










