সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। অ্যাডমিরাল কেলার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণ পরিদর্শন করেন। এছাড়া তিনি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন লালবাগ কেল্লাও পরিদর্শন করেন। অ্যাডমিরাল কেলারের এ সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতাকে আরো শক্তিশালী করেছে। —বিজ্ঞপ্তি
স্টিভ কেলারের সফরে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪-৬ আগস্ট ঢাকা সফর করেন।









