জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ও ২০২৪-২৫ অর্থবছরের ৪১৭ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
সিনেট অধিবেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।










