জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে সারোয়ার মাহমুদকে
নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে
এ তথ্য জানানা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশন আইন অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক
পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে জাতীয় নদী রক্ষা কমিশনের
চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেয়া হলো।
২০২৩ সালের ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে
আগের জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ
বাতিল করে সরকার।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ড. মঞ্জুর আহমেদ চৌধুরী তিন বছরের
জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সেই হিসেবে এই পদে
তার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।










