ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা করে কমিয়েছে সরকার। এর ফলে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত জ্বালানি তেলের নতুন এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এর আগে অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।










