অর্থনৈতিক, রাজনৈতিক এবং শাসনব্যবস্থা বিনির্মাণে ‘বাংলাদেশের অগ্রযাত্রায়
আগামীর করণীয়: জাতীয় সপ্তবার্ষিক কর্মপরিকল্পনার একটি প্রস্তাবিত রূপরেখা’ শীর্ষক বইয়ের
মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ
ফরাসউদ্দিন।
সোমবার (২৫ মার্চ) বইটির প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের
(ইউপিএল) কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. রওনক জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।









