মেহেরপুরের গাংনী উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে নওপাড়া ও সাহারবাটি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ফারুক ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।