বাগেরহাটে সড়কের সৌন্দর্যবর্ধনে ১০ হাজার কৃষ্ণচূড়া ও পাঁচ হাজার সোনালু গাছের চারা রোপণ করবে জেলা প্রশাসন। গতকাল সদর উপজেলার মুনিগঞ্জ টোল প্লাজা এলাকায় কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দু বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে সড়কের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ
বাগেরহাটে সড়কের সৌন্দর্যবর্ধনে ১০ হাজার কৃষ্ণচূড়া ও পাঁচ হাজার সোনালু গাছের চারা রোপণ করবে জেলা প্রশাসন।
বাগেরহাটে সড়কের সৌন্দর্যবর্ধনে ১০ হাজার কৃষ্ণচূড়া ও পাঁচ হাজার সোনালু গাছের চারা রোপণ করবে জেলা প্রশাসন।










