গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
জানা গেছে, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সংসদ অধিবেশনের গুরুত্বপূর্ণ বিলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরো গতিশীল হওয়ার এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন। সভায় সংসদীয় কার্যক্রমে সরকারদলীয় সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।










