সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অংকুর জিৎ সাহা নব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।
সিরাজগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।










