চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে থাকা দলীয় প্রতীক ধানের শীষের পাঁচটি খাঁচি ভেঙে পাশের খালের পানিতে ফেলে দেয় হামলাকারীরা। গতকাল রাতে উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় অবস্থিত ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে এ ভাংচুরের ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির।