কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলের জালে আটকা পড়েছে একটি ডলফিন। জাল থেকে তোলার কিছুক্ষণ পর ডলফিনটি মারা যায়। গতকাল দুপুরে নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে জেলে সোবান মিয়ার জালে ধরা পড়ে ডলফিনটি। পরে মৃত ডলফিনটিকে উপজেলার নুন খাওয়া উচ্চবিদ্যালয় মাঠে রাখা হলে এক নজর দেখতে সেখানে ভিড় করে উত্সুক জনতা। স্থানীয়রা জানান, সোবান মিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো গতকাল দুপুরে তিনি মাছ ধরতে ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। হঠাৎ জালে টান পড়লে বড় মাছের আশায় সতর্কতার সঙ্গে জাল উপরে তোলেন সোবান মিয়া। তবে মাছের পরিবর্তে একটি
ডলফিন উঠে আসে।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল ডলফিন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলের জালে আটকা পড়েছে একটি ডলফিন। জাল থেকে তোলার কিছুক্ষণ পর ডলফিনটি মারা যায়। গতকাল দুপুরে নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে জেলে সোবান মিয়ার জালে ধরা পড়ে ডলফিনটি।










