দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) জাকির হোসেনকে গত ১৮ মার্চ রংপুর বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়। এছাড়া রেজানুর রহমানকে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। সৈয়দ ইকবাল হোসেন আগামী ৩০ এপ্রিল অবসরে যাবেন।
গত ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোতাহার হোসেনকে দুদকে ডিজি পদে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ঈদের পর যোগ দেবেন বলে বণিক বার্তাকে জানিয়েছেন। মো. জাকির হোসেন দুদক থেকে রোববার রিলিজ নিয়েছেন। তিনি আজ নতুন কর্মস্থলে যোগ দেবেন। সেই হিসেবে তার দপ্তরটি আপাতত খালি থাকছে।










