সিলেটের বালাগঞ্জের একটি ইটভাটার ম্যানেজার ধীরাজ পালকে (৬০) হত্যার ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বালাগঞ্জ থানা পুলিশ চারজনকে এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অন্য দুজনকে আটক করে।

গতকাল সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইটভাটার ম্যানেজার ধীরাজ পালের মরদেহ ময়নাতদন্ত শেষে দুপুরে সিলেট চালিবন্দর মহাশ্মশান ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে বালাগঞ্জের গহরপুর রতনপুর জিবিসি ব্রিকফিল্ডের ম্যানেজার ধীরাজ পালকে তার কার্যালয়ে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এরপর ইট, টাকা-পয়সা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।