বগুড়ায় হাতকড়াসহ দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার রাতে বরখাস্তের পর উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।