প্রথমবারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে অবসরপ্রাপ্ত ৯৩ জন চা শ্রমিকের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সুনছড়া চা বাগানে পঞ্চায়েত ও সুনছড়া সেবা সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।