রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এখনো পুরোপুরি নেভেনি। স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসও।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেক ভ্যালির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিমানবাহিনীর হেলিকপ্টার আনা হচ্ছে। বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টার পৌঁছাতে পারে। আগুনের ঘটনায় কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৫০-৬০টির মতো স্থাপনা পুড়ে গেছে।










