গ্রামীণ নারীদের কর্মসংস্থানের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে পঞ্চগড়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড পঞ্চগড় শাখার উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল দুপুরে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাইমুজ্জামান ভূইয়া সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় ২০টি  সেলাই মেশিন নারী উদ্যোক্তাদের হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ ব্যাংকটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।